Sunday, July 4, 2021

জীবনচর্চা


জীববিজ্ঞান বলে, প্রতিটা মানুষ নাকি প্রতি ৭বছর অন্তর নতুন মানুষে পরিণত হয় কথাটা যেদিন প্রথম জানতে পারি, সেদিন ৭বছর আগেকারআমি সঙ্গে আজকেরআমি তুলনা করে মতবাদটাকে ভীষণভাবে সমর্থন করেছিলাম সত্যিই ৭বছর আগে আমি অনেক অপরিণত মস্তিষ্কের ধারক ছিলাম অবশ্য বর্তমানেও যে আমি ভীষণ পরিণত মস্তিষ্কের ধারক, তা নিশ্চয় বলবোনা তবে এটা নিশ্চিত ভাবে বলতে পারি যে, এই মুহূর্তে যা ভাবছি তা ১ঘণ্টা পরেও বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ, আমার মতে, হয়তো আরও অনেকেরই এরকম মত হতে পারে যে, শুধু ৭বছরে কেন, প্রতি মুহূর্তে আমরা সবাই বদলে যাচ্ছি, আর এক-একটা নতুন মানুষে পরিণত হচ্ছি এর একটাই কারণ হতে পারে অভিজ্ঞতা জীবনপথে প্রতিটা পদক্ষেপ আমাদের নতুন নতুন অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করিয়ে দেয় আমাদের হাজার পড়াশোনার ভিড়ে একবার আমাদের একটা শব্দের সঙ্গে পরিচয় করানো হয়, ‘স্কিমা এর অর্থটা খুব মনে ধরেছিল, তাই মনে থেকে গেছে আমরা প্রতিদিন প্রতিক্ষণে যা কিছু অভিজ্ঞতালাভ করি, তা আমাদের সুবিধা মতো পরিবর্তিত-পরিমার্জিত করে আমাদের পূর্বের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার নামই হল স্কিমা এই স্কিমা দিয়েই আমরা প্রতি মুহূর্তে বড় হয়ে উঠছি, উন্নত মানসিকতাসম্পন্ন  মানুষ হয়ে উঠছি, আগের চেয়ে বেশি পরিণত হয়ে উঠছি অন্তত হয়ে না উঠলেও, হয়ে ওঠার চেষ্টা করছি

এর ফল কি ? দেখা যায়, ছোট থেকে নানান অন্ধ সংস্কারের মধ্যে থেকে বড় হওয়া ছেলেটা বা মেয়েটা কখনও বলে ঠেএটা কেন করবোনা ? ওটা কেন মানবো?’ ছোট থেকে ঈশ্বরবিশ্বাসী মানুষটার মনে কখনও প্রশ্ন জেগে ওঠে, ‘ঈশ্বর আসলে কি? কোথায় থাকেন? মানুষের মধ্যে, সর্বজীবের মধ্যে? নাকি তাঁর আলাদা কোন অস্তিত্ব আছে? থাকলে তা মাঝে মাঝে চোখে পড়েনা কেন?’ একটা বাচ্ছা ছেলেকে্ যদি প্রশ্ন করা হয়, ‘এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি সুন্দর?’ , সে হয়তো উত্তর দেবেআমার মা তারপর বিভিন্ন বয়সে এই প্রশ্নের উত্তর কখনও তাঁর স্ত্রী, কখনও তাঁর সন্তান, বৃদ্ধ বয়সে হয়তো তাঁর নাতি বা নাতনি, আবার মৃত্যু কালে হাসপাতালে তাঁকে সেবারতা নার্সটিও হতে পারে এইভাবে সারাজীবন ধরেই মানুষের মত বদল, মন বদল চলতে থাকে কেউ জানেনা কখন কি হবে আজ যার কষ্ট বুঝতে না পেরে শুধুই সহানুভূতি জানাচ্ছি, কাল একই কষ্টের অভিজ্ঞতা আমারও হতে পারে বড় অদ্ভুত এই জীবনের প্রতিটা ক্ষণ কত কিছুই না শিখিয়ে দিয়ে যায় আমাদের সারাজীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞান নিয়ে কেউ কেউ পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে এই পরিপূর্ণ মানুষের সংজ্ঞাটাও এক একজনের কাছে এক একরকম। যে যার দৃষ্টিকোণ দিয়ে বিচার করে।

আবার এমনও হয় একটা মানুষকে আমরা যা চিনি, যা ভাবি ,সে আদতেও তেমনটা নয় একটা মানুষ শুধু নয়, সব ব্যক্তি,বস্তু,ঘটনা সব কিছুরই আলাদা আলাদা পরিচয় , এক একজনের কাছে এক একরকম পরিচয় এই যেমন একটা সিনেমা দেখে ভিন্ন ভিন্ন দর্শক ভিন্ন ভিন্নরকম প্রতিক্রিয়া করে। আবার আমার এই লেখাটা এক একজন পাঠকের মনে এক একরকম ভাবে ধরা দেবে। মানুষের ক্ষেত্রেও তাই। আমি খোলা ছাদে গিয়ে দাঁড়ালে যেদিকেই তাকাবো, সেদিকে আলাদা আলাদা দর্শনানুভূতি হবে, অপর পক্ষে সেই আলাদা আলাদা দৃশ্য গুলোও আমাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবে তাদের সবারই আমাকে ভিন্ন ভিন্ন মানুষ বলেই মনে হবে তাই একথা বলাই যায় যে, তুমি যেমন, ঠিক তেমনভাবেই তোমাকে কেও চিনবে না হয়তো তুমি নিজেও না পিছন ফিরে ১ঘণ্টা আগেরতুমিকে তাকিয়ে দেখো, অনেক আলাদা মনে হবে কি অদ্ভুত ব্যাপার! আমার নাম একটাই, অথচ সবার মনে আমার আলাদা আলাদা পরিচয়, নাম হিসেবে নয়, মানুষ হিসাবে সবাই আমাকে নিজের নিজের চিন্তাভাবনা দিয়ে বিচার করে। আমি আসলে কি, তা প্রকৃতপক্ষে কেউই জানতে বা বুঝতে পারেনা। সে তুমি যতই সবাইকে বোঝানোর চেষ্টা করো।

অনেকসময় এমন হয়, পরিস্থিতি বিশেষে মানুষের মধ্যে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্যরা তো নয়ই, সে নিজেও পরে বুঝতে পারেনা তার এমন পরিবর্তন কিভাবে হল। পরিবর্তনটা ভালো হলে সে নিজেই সবার কাছে গর্ব করে শোনায়, নিজেও পরবর্তীকালে সেই সময়কার ‘নিজে’কে দেখে অনুপ্রাণিতও হয়। কিন্তু পরিবর্তনটা খারাপ হলে, সে সারাজীবন নিজের কাছে কৈফিয়ত দিতে থাকে ‘আমি কি সত্যিই ওরকম ছিলাম! আমি কিভাবে ওরকম কাজ করেছিলাম?’ ইত্যাদি প্রশ্নের। আমরা সবাই নিজেকে কতটা চিনি? এই প্রশ্নই সবাইকে ভাগ্যের কাঠগড়ায় এনে দাঁড় করায় একদিন, কিংবা হয়তো একাধিক দিন । জীবন বড়ই বিচিত্র। অন্যের প্রশ্নের জবাব এড়িয়ে যাই অনেকসময়, কিন্তু নিজের হাজার হাজারটা প্রশ্নের সামনে দাঁড়াতে হয় রোজ। আর এই সওয়ালজবাবের হাত ধরেই জীবনপথে হেঁটে চলে প্রতিটা ব্যক্তিত্ব।

আমি কিছু বললাম, এবার আমার পাঠকদের কাছেও কিছু শুনতে চাই। সবাই সবার মতামত জানিও কমেন্ট বক্সে। আজকের মতো বিদায়। সকলের শরীর ও মনের সুস্থতা কামনা করি।

টোকা

এটা কে রে যে আমার পেছনে সবসময় টোকা মেরে বলতে থাকে 'u can do it, u can do everything'. Who is this? এ কি আমাকে শান্তিতে বাঁচতেও দেবে...