পুনশ্চ: এরকম বিটকেল ভাবনা মাঝে মধ্যেই মাথায় ঢুকে ঘুরপাক খেতে থাকে। ভাবনার তো সর্বত্র অবারিত দ্বার, কোথাও যেতে বাধা নেই। তাই ব্লগের নামের কথা মাথায় রেখে সেই ভাবনাকে আত্মপ্রকাশের সুযোগ করে দিলাম।পাঠকরা সকলে ভালো থাকবেন। ঢ
Monday, February 19, 2024
টোকা
এটা কে রে যে আমার পেছনে সবসময় টোকা মেরে বলতে থাকে 'u can do it, u can do everything'. Who is this? এ কি আমাকে শান্তিতে বাঁচতেও দেবেনা! ইচ্ছা করে পেছন ঘুরে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিই। আমি ঠিক জানি এই আমার জীবনের মূলমন্ত্র বানিয়েছে 'impossible is nothing'। নাহলে আমি তো একজন এলোমেলো মানুষ; কথা বলতে গিয়ে পরের কথা আগে বলে ,আর গোড়ার কথা বেমালুম ভুলে মেরে দিয়ে এসে পরে আফসোস করি। কাজ করতে গিয়েও কি কাজ ভুলে গিয়ে অন্য কাজ শুরু করি। এমন মানুষের কাছে অনেক কিছুই impossible সেটা ওই পিছনের public টাকে কে বোঝায়? ও লাগাতার মাথায় টোকা মেরে মেরে পোকাগুলোকে জাগিয়ে তোলে। এই ভাবে আমাকে দিয়ে আর কত অসম্ভবকে যে সম্ভব করাবে কে জানে! এবার একটু স্বস্তি দে ভাই, একটু আরাম করে জিরোই। সারাজীবন শুধু তোর ধাক্কায় ছুটেই গেলাম। পথে হাজার হাজার প্রলোভন পেরিয়ে, নিজের সখ,সাধ সব বিসর্জন দিয়ে শুধুই ছুট, আর ছুট। বিনিময়ে কি পেলাম আমি! আজও আমি ছুটে চলেছি,কীসের নেশায় জানিনা, হয়তো অভ্যাস বশেই। কিংবা হয়তো ভয়ে- এই বুঝি পিছন থেকে টোকা পরে, 'ঐ দেখ সবাই এগিয়ে গেল,ছোট্ ছোট্, আরও জোরে, আরও জোরে,তোকে জিততেই হবে,তুই সবার সেরা'।
Subscribe to:
Post Comments (Atom)
টোকা
এটা কে রে যে আমার পেছনে সবসময় টোকা মেরে বলতে থাকে 'u can do it, u can do everything'. Who is this? এ কি আমাকে শান্তিতে বাঁচতেও দেবে...
No comments:
Post a Comment